
অগ্নিকাণ্ডে বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়া খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকার ১৩টি পরিবারকে পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এতে ১৩টি পরিবারের জন্য মোট ৩৯ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও সদস্য মোশাররফ হোসেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক ও খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) সাদিয়া আফরিন কচিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত মধ্যরাতে খাগড়াছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় অগ্নিকাণ্ডে ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নৈরাজ্যের বিরুদ্ধে সরাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নৈরাজ্যের বিরুদ্ধে সরাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা...
কেন্দুয়ায় আওয়ামী লীগের লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির...
কেন্দুয়ায় আওয়ামী লীগের লকডাউন ও নৈরাজ্যের...
শেরপুরে তুলাচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শেরপুরে তুলাচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কালাইয়ে আব্দুল গফুর চিশতীয়া পীরের আস্তানায় ঐতিহ্যবাহী নবান্ন...
কালাইয়ে আব্দুল গফুর চিশতীয়া পীরের আস্তানায়...
শেরপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির শিক্ষার্থী
শেরপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম...