
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরাইলে বিএনপিওসহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন,সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা বিএনপির সহ- সভাপতি মো.আশরাফ উদ্দিন রিপন, উপজেলা বিএনপি মেহেদী হাসান পলাশ, বিএনপি নেতা মো.শরীফ মিয়া, সদর বিএনপি সভাপতি কাজল মিয়া,সাধারণ সম্পাদক মো. জাকারিয়া।
উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিক, উপজেলা যুবদলের যুগ আহবায়ক নুরুল আমিন মাস্টার, উপজেলা ছাত্রদলের ওয়ালিদও মো.শিবলী সাদেক।এ সময় বক্তারা বলেন,উনি আর বাংলাদেশে আসবে না “সবাইল’কে যারা অশান্ত এবং আ/গু/ন সন্ত্রাস করতে চায় তাদেরকে আমরা নিশ্চিহ্ন করে দিব।পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত অপশক্তি দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
সরাইল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে এসব অপতৎ পরতার জবাব দেবে।দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল উচালিয়াপাড়া মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা...
কেন্দুয়ায় আওয়ামী লীগের লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির...
কেন্দুয়ায় আওয়ামী লীগের লকডাউন ও নৈরাজ্যের...
শেরপুরে তুলাচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শেরপুরে তুলাচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কালাইয়ে আব্দুল গফুর চিশতীয়া পীরের আস্তানায় ঐতিহ্যবাহী নবান্ন...
কালাইয়ে আব্দুল গফুর চিশতীয়া পীরের আস্তানায়...
শেরপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির শিক্ষার্থী
শেরপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম...
শেরপুর সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় মদ জব্দ
শেরপুর সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় মদ...