শেরপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির শিক্ষার্থী

প্রকাশিত: 4:32 pm , 19 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 10 hours আগে
ছবি- শাহরিয়ার মিল্টন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর : সতীর্থদের দৃঢতায় এবং শেরপুর জেলা প্রশাসনের পদক্ষেপে শেরপুরে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। পরিবারের পাশাপাশি ওই শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন।

মেয়েটির পড়াশোনা অব্যাহত রাখতে প্রতি মাসে জেলাপ্রশাসক ১ হাজার ও শেরপুর জেলা পরিষদের নির্বাহী দীপঙ্কর রায় ১ হাজার টাকা করে মোট দুই হাজার টাকা টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

স্কুলের প্রদান শিক্ষক আরিফুর রহমান স্কুলের বেতন মওকুফসহ আরও কি করা যায় দেখবেন এবং ওই শিশু কন্যার মায়ের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলাপ্রশাসক। তবে আপাতত বিয়ে বন্ধ করা গেলেও বিষয়টি স্থায়ী হবে না বলে প্রতিবেশীরা আশঙ্কা প্রকাশ করেছেন।

জানা গেছে, তানিয়ার বাবা তিন বছর আগে স্ট্রোক করে বিছানায়। তানিয়ার এক ভাই প্রতিবন্ধী। তানিয়ারা দুই ভাই এক বোন। তানিয়ার মা সবাইকে নিয়ে বাবার বাড়ীতে থাকে ও শহরের একটি ছাত্র মেসে রান্না করে সংসার চালায়।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) সকালে শেরপুর শহরের বাগরাকসা এলাকার তানিয়া (১৩) নামে ওই শিক্ষার্থীর বিয়ের খবর প্রশাসনকে জানায় এনসিটিএফ শেরপুর জেলার সদস্য মুবাসসারা মিনহারাকে সাথে নিয়ে তানিয়ার কয়েকজন সতীর্থ। তানিয়া স্থানীয় আইডিয়াল ইসকুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আগামী শুক্রবার তার বিয়ের আয়োজনের কথা ছিল।

খবর পেয়ে সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের তড়িৎ নির্দেশে তানিয়ার বাড়িতে যান শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। সেখানে মেয়ের মায়ের সঙ্গে কথা বলে বিয়ে না দেওয়ার মুচলেকা নেন তিনি। পরে তানিয়াকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান ইউএনও।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন তানিয়ার মা ও নানির সঙ্গে কথা বলেন। পরিবারের আর্থিক অসচ্ছলতা ও প্রতিবন্ধী স্বামীর বিষয়টি জানার পর তিনি তানিয়ার পড়াশোনা চালিয়ে যাওয়ার দায়িত্ব নেন ওই প্রতিশ্রুতি দেন।

তানিয়ার মা তাসলিমা বলেন, দারিদ্রতার কারণে মেয়ের ভরণ পোষণ ও লেখা পড়ার খরচ চালানো কষ্টকর। সরকারি সাহায্য পেলে মেয়েকে বিয়ে দেওয়ার কথা ভাবরো না।

তানিয়ার নানি রাশেদা বলেন, ‘শেরপুরের জেলা প্রশাসকের উদ্যোগে আমড়া খুশি। তিনি আমার নাতনির দায়িত্ব নিয়েছেন এবং মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এজন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।’

জেলাপ্রশাসক ফরিদা ইয়াছমিন বলেন, বাল্য বিবাহ বন্ধে সবাইকে এক সাথে কাজ করতে হবে। সময় মত বিষয়টি অবহিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

মন্তব্য লিখুন

আরও খবর