শেরপুরে তুলাচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: 4:46 pm , 19 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 10 hours আগে
ছবি- শাহরিয়ার মিল্টন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর: তুলার উৎপাদন বাড়ানো ও চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে শেরপুরে তুলাচাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার নামাশেরী এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তুলা উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জোনের উদ্যোগে কুসুমহাটি ইউনিটের আওতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, তুলা উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন, জামালপুরের তুলা উন্নয়ন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন এবং কুসুমহাটি ইউনিটের কটন ইউনিট অফিসার মো. নূরল আলম।

প্রশিক্ষণে তুলা চাষের উপযোগী জমি নির্বাচন, বীজ বপণ, উন্নত জাতের তুলা চাষ, সার ও সেচ ব্যবস্থাপনা এবং রোগবালাই ও পোকামাকড় দমনের আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া ফলন বাড়ানো ও উৎপাদন খরচ কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন তুলাচাষী অংশ নেন।

মন্তব্য লিখুন

আরও খবর