
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গরিব ও অসহায় রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে পাঠানোর অভিযোগে দুই দালালকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—নার্গিস আক্তার ও লক্ষণ সূত্রধর। গত শনিবার (২২ জুন) সদর হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত লক্ষণ সূত্রধরকে ৫ (পাঁচ) দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং নার্গিস আক্তারকে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন।
লক্ষণ সূত্রধর শহরের মধ্যপাড়া এলাকার নারায়ণ সূত্রধরের ছেলে এবং নার্গিস আক্তার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের তৌহিদ মিয়ার মেয়ে। তিনি রতন নামে এক ব্যক্তির সহযোগী বলেও জানা গেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...