
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যৌথভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ।
গত ২২শে জুন রবিবার বিকেলে নিউইয়র্কের টাইমস স্কোয়ার প্রাঙ্গণে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুরুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে এক গুচ্ছ বেলুন উড়িয়ে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠান সূচিতে ছিল দলীয় সভানেত্রী শেখ হাসিনার মোবাইল ফোনে বক্তৃতা ও বিক্ষোভ মিছিল।নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল।
টাইমস স্কয়ারের মূল পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ,যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সহ নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে মোবাইল ফোনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।
তিনি তার বক্তৃতায় তার শাসনামলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং বর্তমান ইউনুছ সরকারের অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন।
সমাবেশে আওয়ামীলীগের নেতা-কর্মীরা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...