​বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার ৬ আসামী গ্রেফতার

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ , ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 19 minutes আগে
ছবি- সাহিদুল ইসলাম শাহীন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি)’র দিকনির্দেশনায় বেনাপোল পোর্ট থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জন পলাতক ও সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করেছে। ১৩ নভেম্বর ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২ জন সদস্য, পাসপোর্ট আইনের ১ জন, মানব পাচার আইনের ২ জন এবং ৫৪ ধারার ১ জন আসামী রয়েছেন।

​গ্রেফতারকৃত আসামী:
১. মো. জাহাঙ্গীর আলম (৫০), পিতা-মৃত ওহেদ আলী, সাং-ধান্যখোলা স্কুলপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য)।
২. মো. আমির হোসেন (৫০), পিতা-সামছুদ্দিন মোড়ল, সাং-ধান্যখোলা স্কুলপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য)।
৩. মো. শাহিন ওরফে ভোলা (৬২), পিতা-মৃত আ. মজিদ খান, সাং-ধুপখোলা মাঠ (৪৫ নং ওয়ার্ড), থানা-গেন্ডারিয়া, জেলা-ঢাকা (পাসপোর্ট আইনের আসামী)।
৪. সাহেব আলী (৪১), পিতা-মৃত মতলেব বিশ্বাস, সাং-রাজাপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর (মানব পাচার মামলার আসামী)।
৫. মোছা. ফরিদা পারভীন (৩৫), স্বামী-সাহেব আলী, সাং-রাজাপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর (মানব পাচার মামলার আসামী)।
৬. মনির আহম্মেদ (৪৩), পিতা-শাহাদাত হোসেন, সাং-দক্ষিণ বারপোতা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর (৫৪ ধারার আসামী)।

​গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অত্র থানার পুলিশ অফিসার ও ফোর্স এই আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ১৩ নভেম্বর ২০২৬ তারিখে পুলিশ প্রহরায় বিধি মোতাবেক সকল আসামীকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর