
মজিবুর রহমান : কোনো অনুষ্ঠানে অতিথিদের সম্মান জানাতে ফুল, ক্রেস্ট কিংবা স্মারক উপহার দেওয়াই প্রচলিত রীতি। তবে সেই চেনা রীতির বাইরে গিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে নেত্রকোনার কেন্দুয়ার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। অতিথিদের হাতে ফুল-ক্রেস্টের বদলে তুলে দেওয়া হয়েছে দেশীয় চাল, মাষকলাই ডাল, জাম আলু ও চ্যাপা শুঁটকি। গ্রামীণ ঐতিহ্য ও স্থানীয় খাদ্যসংস্কৃতির পরিচয় তুলে ধরতেই এমন আয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী, অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানসহ বিশেষ অতিথিদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
উপহারের তালিকায় থাকা দেশীয় চাল, মাষকলাই ডাল, জাম আলু ও চ্যাপা শুঁটকি এ অঞ্চলের মানুষের পরিচিত খাবার। গ্রামীণ জনপদের জীবনযাপন ও খাদ্যসংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে এসব পণ্য। প্রচলিত উপহারের পরিবর্তে স্থানীয়ভাবে পরিচিত এসব খাদ্যসামগ্রী অতিথিদের হাতে তুলে দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ যেন গ্রামবাংলার ঐতিহ্য ও শেকড়ের কথাই স্মরণ করিয়ে দিয়েছে।
হুমায়ূন আহমেদের জন্মদিনের বর্ণাঢ্য আয়োজনে এ ব্যতিক্রমী উপহার অতিথিদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। আয়োজনের মধ্য দিয়ে দেশীয় পণ্য ও গ্রামীণ ঐতিহ্যকে সম্মান জানানোর একটি সুন্দর দৃষ্টান্ত তুলে ধরেছে বিদ্যালয়টি।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদের পৈতৃক নিবাস নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি-আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে। মহান মুক্তিযুদ্ধে শহীদ তাঁর পিতা ফয়জুর রহমান আহমেদের স্মৃতি রক্ষায় ১৯৯৬ সালে গ্রামের বাড়িতে নিজ হাতে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।
মন্তব্য লিখুন
আরও খবর
কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা...
পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার...
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ...
নিজ বিদ্যালয়ে শ্রদ্ধায় ভালবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ
নিজ বিদ্যালয়ে শ্রদ্ধায় ভালবাসায় হুমায়ূন আহমেদকে...
নেতৃত্ব সংকট নিরসনে বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নির্বাচন চান...
নেতৃত্ব সংকট নিরসনে বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগ সম্পাদক কাদেরের মামাতো...