মানিকগঞ্জ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মবার্ষিকী” উদযাপন

প্রকাশিত: ৬:৪৫ পূর্বাহ্ণ , ২৫ জুন ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মবার্ষিকী” উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার, কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে “পুরস্কার ও সনদ বিতরণ” অনুষ্ঠান হয়।

আজ (২৪শে জুন, ২০২৫ খ্রিঃ) রোজ- মঙ্গলবার “বাংলা নববর্ষ ১৪৩২” এবং ” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৬ তম জন্মবার্ষিকী” উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের “পুরস্কার ও সনদ বিতরণ” অনুষ্ঠান হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রুবেল, (সহকারী পরিচালক), মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার,। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হালেমা বেগম, জুনিয়র লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ।

এছাড়া আরো উপস্থিত থেকে অনুষ্ঠানকে উজ্জীবিত
ও প্রাণবন্ত করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, মানিকগঞ্জস্থ কবি, লেখক, সাহিত্যিকবৃন্দ, সম্মানিত পাঠকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

অনুষ্ঠান শেষে প্রথম স্থান অধিকার করায় কল্পনা সুলতানা কে অনুষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার ও সনদ তুলে দেন।