আফরোজা খানম রিতাকে আহবায়ক মনোনীত করায় মুক্তিযোদ্ধাদের অভিনন্দন

প্রকাশিত: ৬:৪৮ পূর্বাহ্ণ , ২৫ জুন ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা -কে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান বীর মুক্তিযোদ্ধারা।

আজ ( ২৪শে জুন ২০২৫) মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলার আহ্বায়ক আফরোজা খানম রিতার বাসভবন মন্নূ সিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা কে জাতীয়তাবাদী দলের জেলা কমিটির আহবায়ক মনোনীত করায় জেলা মুক্তিযোদ্ধারা
সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য, মানিকগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা শেখ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামীম হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ সাহা,
বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা নূরে আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা গোকুল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার রেজাউল করিম,সহ অর্ধশত বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জনগণের অতন্ত্রপ্রহরী। আপনারা দেশের জনগণের কল্যাণে বিএনপির পক্ষে ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন । বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধের অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছিলেন অতএব দেশ ও জনগণের কল্যাণে আপনারা ধানের শীষ মার্কায় কাজ করে যাবেন আমি এ প্রত্যাশা করি।

অনুষ্ঠানে আহবায়ক কমিটির সদস্য আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা অতীত ভুলে গিয়ে বর্তমানকে গ্রহণ করে জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করবেন আমরা বিএনপি মনে প্রাণে বিশ্বাস করি।

আসুন মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা বিএনপির সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হই।