শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 20 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর: কৃষিই সমৃদ্ধি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ) শেরপুর সদর উপজেলার বিনাপাড়া, দিঘলদী এলাকায় রোপা আমন ধানের ব্রি ধান-১০৩ জাতের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, কৃষক-শ্রমিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা কৃষির আধুনিকায়ন, উন্নত জাতের ধান চাষ এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন

আরও খবর