
সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি’র অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (YES) গ্রুপের নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সনাক কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে আগামী ছয় মাসের জন্য ইয়েস সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নতুন কমিটিতে ফাহিম আহম্মাদ নির্বাচিত হন দলনেতা হিসেবে, সহদলনেতা (নারী) নির্বাচিত হন সুজা চাকমা এবং সহদলনেতা (পুরুষ) পদে নির্বাচিত হন মো. জসিম উদ্দিন।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে যাচ্ছে ইয়েস গ্রুপ, যা সনাকের নির্ধারিত গাইডলাইন অনুসরণ করে পরিচালিত হয়।
নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সহদলনেতা ক্রাঞোরী মগিনী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক বিধান রায় বিশ্বাস।
সভাটি সঞ্চালনা করেন ইয়েস সদস্য জবা ত্রিপুরা।
সনাকের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনকারী ইয়েস গ্রুপ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...