
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছা উপজেলার ২ নং কপিলমুনি ইউনিয়নে সচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে ৩০ কেজি চাউলের ভিডাব্লিউবি কার্ডের ৩৪৬ জন দরিদ্র মহিলার তালিকা প্রস্তুত করা হয়েছে। জানা যায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে নিম্ন আয়ের মোট ১২শ ৬৫ জন মানুষ অনলাইনে আবেদন করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সকল আবেদনকারীর উপস্থিতিতে উন্মুক্ত লটারি আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, থানা নবাগত অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পিআইও রাজীব বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম গাজী, এসআই মোঃ মাসুদুর রহমান, সহকারী কৃষি অফিসার মোঃ শাহাজাহান আলী, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুস আলী মোড়ল, ইউপি সচিব জাবেদ ইকবল, সাংবাদিক আবু ইসহাক, ইউপি সদস্য এসএম মুস্তাফিজুর রহমান মিন্টু, শেখ রবিউল ইসলাম, কাকলী রানী বিশ্বাস, ছকিনা বেগম, আলাউদ্দিন গাজী, রবীন্দ্রনাথ অধিকারী, রাজিয়া সুলতানা, জামায়েত নেতা মোঃ ওবায়দুল ইসলাম। এসময়ে লটারির মাধ্যমে ৯ টি ওয়ার্ড থেকে সরকার নির্ধারিত সৌভাগ্যবান ৩৪৬ জন দরিদ্র নারীর তালিকা প্রস্তুত করা হয়।
এদিকে উপজেলা প্রশাসন লটারির মাধ্যমে ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ এর এমন সুন্দর উদ্যোগ’কে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জনসাধারণ। পাশাপাশি উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ চলমান থাকলে কেউই বৈষম্যের শিকার হবে না বলে জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন কিট বিতরণ
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন...
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...