
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এবং যুবশক্তির যুগ্ম সদস্য সচিব রিমি আক্তারের ওপর হামলার ঘটনায় খাগড়াছড়িতে এনসিপির প্রতিবাদী মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৫ জুন) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের চেঙ্গীস্কোয়ার থেকে মশাল মিছিল বের হয়ে শাপলা চত্বরে প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এনসিপি খাগড়াছড়ি জেলার যুগ্ম সমন্বয়কারী বিপ্লব ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক ও খাগড়াছড়ি জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, যুবশক্তির কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হারিছুর রহমান রনি, এনসিপি জেলা সদস্য থুইচিং মারমা।
সমাবেশে এনসিপি জেলার সদস্য আবদুর রহমান সাহাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এনসিপি জেলা সদস্য শুভর চাকমা শুভ।
বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “গণতন্ত্রে ভিন্নমত থাকতেই পারে, তবে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের কণ্ঠরোধের চেষ্টা কখনোই সফল হবে না।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...