
নওগাঁয় ইসলামী বাংলা সাহিত্যের সুবিস্তৃর্ণ ময়দানে স্বগর্বে বিচরণের প্রয়াস নিয়ে সাহিত্যচর্চা ও কমিটি গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে শহরের শাহী রেস্তোরা হোটেলে জেলার ১১ উপজেলা থেকে আগত অর্ধ শতাধিক ইসলামী লেখকবৃন্দের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আল্লামা আব্দুল হক শাহ এর সভাপতিত্বে এবং বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ফজলুল হক শাহের সঞ্চালনায় এসময় সভার উপস্থিত ছিলেন,
মুফতি শরিফুল ইসলাম, মাওলানা ফজলুল হক, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা শামীম আহমদ নূরী সহ প্রমুখ।
এই আলোচনা সভায় মুফতি শরিফুল ইসলামকে সভাপতিত্ব করে ৪১ সদস্য বিশিষ্ট “ইসলামী লেখক ফোরাম, নওগাঁ” শীর্ষক সাহিত্য চর্চার একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সাধারণ সম্পাদক হলেন, মাওলানা ফজলুল হক শাহ, কোষাধক্ষ মুফতি শফিকুল ইসলাম, এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে মাওলানা শামিম আহমদ নূরী।
এ সভায় আগামি এক বছরের মধ্যে জেলার বরেণ্য আলেমদের জীবনীমূলক একটি সুবিশাল মৌলিক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
ভবিষ্যতে এ ফোরামের তত্ত্বাবধানে একটি মাসিক পত্রিকা বের করারও পরিকল্পনা গ্রহণ করা হয়। শেষে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...