
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়নের বাজার,জনপদে গড়ে উঠেছে ওষুধের লাইসেন্সবিহীন শতশত ফার্মেসি বা দোকানে রাস্তার পাশে কিংবা গলির মোড়ে গড়ে উঠা এসব দোকানের অধিকাংশেই নেশা উদ্রেক
কারী উচ্চমাত্রার ওষুধ ও মাদক বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে।
পাশাপাশি চিকিত্সক না হয়েও চিকিত্সা দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে নিরীহ লোকজনের অর্থ হাতিয়ে নিচ্ছে এসব
দোকানদার।সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে সহজ- সরল মানুষের বসবাস। জমিতে কাজ করে অধিকাংশ মানুষ।ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকি ওবেশি ফলে তারা স্বাস্থ্যসচেতন না হওয়ায়
সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাই অসুস্থ হলে অর্থের কথা চিন্তা করে বিশেষজ্ঞ চিকিত্সকের শরণাপন্ন না হয়ে প্রথমেই তারা ছুটে যান স্থানীয় এসব ওষুধের দোকানদার তথা হাতুড়ে ডাক্তারদের কাছেআর সেই সুযোগে তাদের নানা ভাবে প্রতারিত করেন এসব দোকানদার।
ফলে রোগ সারাতে গিয়ে জটিল অবস্থার শিকার হতে হয় ভুক্তভোগীদের সরাইল উপজেলা,অরুয়াইল,জয়ধরকান্দী,পানিশ্বর, কালিকচ্ছ, চুন্টা শাহজাদাপুর, সরাইল সদর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দোকানমালিকরা নিজেরাই ডাক্তার সেজে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া ছাড়া ওষুধও বিক্রি করছেন এছাড়া ওষুধের মূল্য সম্পর্কে সাধারণ মানুষের ধারণা না থাকায়
অধিকাংশ ক্ষেত্রেই তাদের গুনতে হয় নির্ধারিত
মূল্যের চেয়ে বেশি।
অভিযোগ রয়েছে,একাধিক নামধারী প্রতিষ্ঠান তাদের নিম্নমানের ঔষুধ বাজারজাত করার জন্য ফার্মেসি মালিকদের উচ্চহারে কমিশন দিয়ে থাকেএসব ওষুধ সেবন করার কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে।
সরাইল সদর সহ ইউনিয়নের হাটবাজার কিংবা গ্রামের মুড়ের এলাকার ফার্মেসিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রুটিন মাফিক কখনো পরিদর্শন করেছে এমন কোনো নজির নেই ফলে অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়েছে আবার গ্রামাঞ্চলের অশিক্ষা কুশিক্ষার সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ দেদারছে বিক্রি করছেনফলে এসব ওষুধ সেবন করে রোগ মুক্তির বদলে রোগী আরো অসুস্থ হয়ে পড়ছে।
অন্যদিকে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই ঘুমের ওষুধ কিংবা নেশাজাতীয় ওষুধ বিক্রি হচ্ছে। ফলে এলাকার তরুণ যুবকরা অনায়াসেই নেশা জাতীয় ওষুধ সেবন করছে নির্বিঘ্নে।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা.মোহাম্মদ নিজাম উদ্দিন এ প্রতিনিধি’কে বলেন, প্রচলিত নিয়মে একটি ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স ও ওষুধ বিক্রির জন্য
ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক যদি কোনো ফার্মেসি নিয়ম না মেনে ব্যবসা করে তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...
ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি,...
ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস...
কালাইয়ে বোর্ড বই কেজি দরে বিক্রির ঘটনায় প্রধান...
কালাইয়ে বোর্ড বই কেজি দরে বিক্রির...
গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচেঁ চলে শত...
গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচেঁ...
কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে...
কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ,...
শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির...