
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েেেছ। রোববার (১৫ নভেম্বর) জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন এনজিওর চলমান কার্যক্রম, বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া ডেঙ্গু, টাইফয়েড, হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, বাল্যবিবাহ নিরোধ ও নারী নির্যাতন রোধকল্পে কর্মসূচি গ্রহণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নকরণে উদ্বুদ্ধকরণ, ভিক্ষাবৃত্তির কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং করণীয় সম্বন্ধে আলোকপাত করা হয়।
সেসঙ্গে জেলার সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ ও টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, কার্যক্রমের নিয়মিত মাসিক প্রতিবেদন প্রেরণ ও কার্যকর অংশীদারত্বের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...
ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি,...
ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস...
কালাইয়ে বোর্ড বই কেজি দরে বিক্রির ঘটনায় প্রধান...
কালাইয়ে বোর্ড বই কেজি দরে বিক্রির...