গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড প্রদান

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ , ১৫ নভেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর হতে লাখেরপাড় (আসামপাড়া), জাফলং নামক স্থান পর্যন্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর ) সকাল ০৯.০০ ঘটিকা হতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত উপজেলার গোয়াইনঘাট সদর হতে লাখেরপাড় (আসামপাড়া), জাফলং নামক স্থান পর্যন্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনা কালে বালুমহাল ও মাটি ব‌্যবস্থাপনা আইন, ২০১৮ এর ১৫ ধারা মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং সড়ক ও পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক ১৫,০০০ (পনের হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় ৩ টি লিস্টার মেশিন এবং ১টি লিস্টার মেশিনের বোর্ড অকার্যকর/ধ্বংস করা হয়। ঘটনাস্থলে ২ টি তাবু ভেঙ্গে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার( ভূমি) মোঃ শরীফ উদ্দিন। অভিযানে সহায়তা করেন গোয়াইনঘাট থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর