নওগাঁয় ইসলামী বাংলা সাহিত্যের সুবিস্তৃর্ণ ময়দানে স্বগর্বে বিচরণের প্রয়াস নিয়ে সাহিত্যচর্চা ও কমিটি গঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে শহরের শাহী রেস্তোরা হোটেলে জেলার ১১ উপজেলা থেকে আগত অর্ধ শতাধিক ইসলামী লেখকবৃন্দের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আল্লামা আব্দুল হক শাহ এর সভাপতিত্বে এবং বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ফজলুল হক শাহের সঞ্চালনায় এসময় সভার উপস্থিত ছিলেন,
মুফতি শরিফুল ইসলাম, মাওলানা ফজলুল হক, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা শামীম আহমদ নূরী সহ প্রমুখ।
এই আলোচনা সভায় মুফতি শরিফুল ইসলামকে সভাপতিত্ব করে ৪১ সদস্য বিশিষ্ট "ইসলামী লেখক ফোরাম, নওগাঁ" শীর্ষক সাহিত্য চর্চার একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সাধারণ সম্পাদক হলেন, মাওলানা ফজলুল হক শাহ, কোষাধক্ষ মুফতি শফিকুল ইসলাম, এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে মাওলানা শামিম আহমদ নূরী।
এ সভায় আগামি এক বছরের মধ্যে জেলার বরেণ্য আলেমদের জীবনীমূলক একটি সুবিশাল মৌলিক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
ভবিষ্যতে এ ফোরামের তত্ত্বাবধানে একটি মাসিক পত্রিকা বের করারও পরিকল্পনা গ্রহণ করা হয়। শেষে দোয়া ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত