
গাজায় সামরিক অভিযান পরিচালনা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। শনিবার গ্যান্টজের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলন গ্যান্টজের কার্যালয় জানিয়েছে, গাজায় যুদ্ধোত্তর পরিকল্পনা অনুমোদনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন গ্যান্টজ। কিন্তু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই সময়সীমার মধ্যে তা অনুমোদন করেননি। তাই পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছেন গ্যান্টজ।
মধ্যপন্থী প্রাক্তন সামরিক প্রধান গ্যান্টজ যুদ্ধের মন্ত্রিসভায় যোগদানের আগে নেতানিয়াহুর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, গ্যান্টজের এই ধরনের কোনো পদক্ষেপ নেতানিয়াহু সরকারের স্থিতিশীলতাকে প্রভাবিত করবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে গাজায় ইসরায়েলের হামলাকে সমর্থন করছে নেতানিয়াহুর অতি-ডান এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলো। এরা নেতানিয়াহুর জোট সরকারেরও সদস্য।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...