
মৌলভীবাজারের কমলগঞ্জে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮জুন) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহের স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এ সময় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০জন গৃহ ও ভূমি প্রাপ্ত উপকারভোগীদের মাঝে ২শত জায়গার ফর্সা হস্তান্তর করা হয়। পরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলাম ইকবাল মিলন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী স্মার্ট ভূমিসেবা অনুষ্ঠিত হবে। ভূমি সংক্রান্ত যে কোন ধরনের সমস্যার সমাধান, নামজারি ইত্যাদি সেবা প্রদান করা হবে বলে সহকারি কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ান জানান। এছাড়াও তিনি বলেন যে কোন ধরনের অভিযোগ ১৬১২২ নাম্বারে জানালে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,অর্থদন্ড...
গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে...
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...