
জয়পুরহাটে স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল করিম কিনাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত রেজাউল করিম কিনা পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও দানেজপুর এলাকার আব্দুল বারিকের ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজনের সাথে স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল করিম কিনার বিরোধ চলে আসছিল। গতকাল পাঁচবিবি পল্লী বিদ্যুৎ এলাকায় সেই বিরোধ নিয়ে তাদের কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে রেজাউলের মাথায় পেছন থেকে লাঠি দিয়ে মারধর করেন।
এসময় তিনি গুরুতর আহত হলে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, গতকাল পল্লীবিদ্যুৎ এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মারা যাওয়ার খবর পেয়েছি। তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...