সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সেবা পেলেন ৪২০ জন

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি বাজারসংলগ্ন সিন্দুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (সিন্দুকছড়ি জোন) এর উদ্যোগে একদিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির (বিএসএস-১০২৫৫৪), এএমসি-এর নেতৃত্বে ২৭০ জন পাহাড়ি ও ১৫০ জন বাঙালি—মোট ৪২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই ক্যাম্পের মাধ্যমে তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন।

সেবা গ্রহণকারীরা সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের জন্য জোন কমান্ডারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, পার্বত্য এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।