
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, নির্বাচনী জোট নয়, ইসলামী দলগুলোর সাথে জামায়াত আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে, সম্পর্কের ঘনিষ্টতা বৃদ্ধি পাওয়ার জন্য।
নির্বাচনের তফসীল ঘোষনা হলে এসব দল নিয়ে আমরা কি করবো সেটা বোঝা যাবে।
শনিবার (২১ জুন) দুপুরে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনের সাথে কিছু কিছু বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত। তবে কিছু মতভেদ থাকতে পারে। আমাদের লক্ষ্য ইসলাম কায়েম। অন্য দলের লক্ষ্য অন্য কিছু থাকতে পারে। তবে সব মিলিয়ে সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গঠনে মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, জয়পুরহাট জেলা সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল ও সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...