ত্রিশালে মাদক সম্রাজ্ঞী মিনাসহ গ্রেফতার ৩, পলাতক ১

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ , ২১ জুন ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

ময়মনসিংহের ত্রিশালের অন্যতম দুর্ধষ মাদক ব্যবসায়ী তাহমিনা বেগম মিনাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল রাহাত(২৭) পালিয়ে যেতে সামর্থ হলেও মা মোছা রোকেয়া(৪৮) ও হাসিবুল আকন্দ(২৫) কে মাদকসহ গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১.৩০ মিনিটের ত্রিশাল থানার একটি চৌকস টীম ত্রিশাল পৌরসভার ৭নং পৌরওয়ার্ডে তরফদারবাড়ী এলাকায় মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল রাহাতের বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রাহাত পালিয়ে যেতে সার্মথ হলেও রাহাতের মা রোকেয়া এবং মাদক ক্রেতা হাসিবুলকে হাতেনাতে মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয় ত্রিশাল থানা পুলিশ। রাহাতের পিতা ও রোকেয়ার স্বামী সুরুজ আলী।

এসময় ১২৩ পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট যার বর্তমান বাজার মূল্য ৬১,৫০০ টাকা, ইয়াবা বিক্রির নগদ ৫০,৫৬০ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহ্নত ৫টি মোবাইল ফোন আটক করে।

অপরদিকে, শনিবার সকাল ৯.২৫ মিনিটে ত্রিশাল পুলিশের অপর একটি টীম ত্রিশাল বাসষ্ট্যান্ডে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল পৌরসভার ৮নং ওয়ার্ডে মৃধাবাড়ী মোর সংলগ্ন বাইল্লা বাড়ির শাহজাহানের বাড়ি থেকে ত্রিশালের অন্যতম দুর্ধষ মাদক ব্যবসায়ী মিনাকে বিশ হাজার টাকা মূল্যে গাজাসহ গ্রেফতার করে পুলিশ।

এসর্ম্পকে ত্রিশাল থানার ওসি মুনছুর আহমদ জানান, ত্রিশাল থানা পুলিশের দুইটি চৌকস টীম ত্রিশাল পৌরসভার ৭নং ও ৮ন ং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী মিনা, রোকেয়া, হাসিবুল মাদক কারবারীর কাছ থেকে ইয়াবা, গাজা, নগদ টাকাসহ মোবাইল গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকের বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। মাধকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অবহত থাকবে।