সরকারি মহিলা কলেজে

খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষার্থীদের পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ , ২১ জুন ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

শনিবার (২১ জুন ২০২৫) বিকেলে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের সদস্য ও রামগড় সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ এবং সদস্য মোঃ শহীদুল ইসলাম সুমন।

আলোচনা সভা শেষে প্রায় পাঁচ শতাধিক এইচএসসি পরীক্ষার্থীর মাঝে উপহারস্বরূপ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণকালে পরিষদের সদস্য অনিময় চাকমা, কলেজের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।