
আল-আমিন মিয়া,নরসিংদী: নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন বন্ধু প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা- মঠখলা আঞ্চলিক সড়কে উপজেলার বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় সাইফুল, আশিক ও অপু মোটরসাইকেলে করে নরসিংদী শহরে খেলার সামগ্রী কিনতে গিয়ে ছিলেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে বান্দারদিয়া এলাকায় বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। এসময় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বস্হ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়েছে বলে জানান। আর আহত অপুকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহতদের আরেক বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করতেন। তারা খেলার সামগ্রী কিনে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...