শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ , ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 59 minutes আগে
সংগৃহীত ছবি।

পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতাকারক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩৩ জন সদস্যকে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এই ঘটনায় রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আজ মঙ্গলবার সকালে এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার। তিনি গণমাধ্যমকে জানান, সাধারণ পোশাক শ্রমিকদের আড়ালে একটি চক্র অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নানাভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চক্রান্ত করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের এই অপতৎপরতা রুখতে কঠোর অবস্থানে রয়েছে এবং দেশবাসীর সহযোগিতায় রাজধানীর শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর।

মন্তব্য লিখুন

আরও খবর