
নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপি নেতা ডক্টর রফিকুল ইসলাম হিলালী বক্তব্যে বলেন,অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। কিন্তু সরকারের নানা কর্মকাণ্ডে ইতোমধ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত স্পষ্ট। সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সরকারে প্রতি দাবি জানান তিনি।”
গতকাল সোমবার (৯ জুন) নেত্রকোনার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে ঈদ আড্ডায় মিলিত হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বারবার ধানের শীর্ষের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী আরো বলেন,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আপসহীন লড়াই করে যাচ্ছেন। আমরা তাঁদের সহযোদ্ধা হিসেবে মাঠে আছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ দিন রাজপথে লড়াই করেছি।
এখন সুযোগ এসেছে তাদের ভোটাধিকার নিশ্চিত করার।
জনগণ আজ তাদের কাঙখিত ভোটাধিকার প্রয়োগ চায়।
অন্তর্বর্তীকালীন সরকার যদি সত্যিই জনগণের কথা শোনে, তবে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে আমরা আশা করি।”
এসময় কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান,সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, দেশটিভির নিউজ এডিটর মশিউর রহমান খান,কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম,সাংবাদিক রাখাল বিশ্বাস,শেখ কামাল,মজিবুর রহমান,কিশোর কুমার শর্মা, মাইনউদ্দিন সরকার রয়েলসহ প্রেসক্লাব, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...