
আগামী বছর জাতীয় গ্রিডে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, এর খরচও কমিয়ে আনতে কাজ করছে বর্তমান সরকার। এর ফলে দেশের শিল্পায়ন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ সোলার ও নবায়নযোগ্য জ্বালানি খাতের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে বিদ্যুৎ খাতের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জ্বালানি খাতের শৃঙ্খলা ফেরাতে এবং উৎপাদন খরচ কমাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা সরকারের এই দূরদর্শী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আরও জানান, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার কেবল প্রচলিত ব্যবস্থার ওপর নির্ভর করছে না, বরং সৌরশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে। আগামী দিনগুলোতে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশকে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩