
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে দুইজন ছাগল চোরকে আটক করে জনতা এবং পরবর্তীতে তাদেরকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার কাকরকান্দি এলাকা থেকে ওই দুই চোরকে ছাগলসহ আটক করে পুলিশে দেয় জনতা।
আটকৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার তাতালপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (২৩) ও ঝিনাইগাতি উপজেলার ঘাঘড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে শিপন আহমেদ (২২)।
জানা গেছে, চলন্ত সিনএজিতে করে রাস্তার ধারে কিংবা মাঠ থেকে বেঁধে রাখা ছাগল উঠিয়ে নিতো ওই দুই চোর। উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকার কৃষক ওমর সিং এর গৃহপালিত একটি ছাগল রাস্তার ধারে বাধা ছিল। বুধবার বেলা আড়াইটার দিকে ছদ্মবেশি দুই যুবক সিএনজি করে এসে রাস্তার ধারে থামিয়ে ছাগলটি সিএনজিতে উঠিয়ে সটকে পড়ে।
তবে এসময় এক পথচারী বিষয়টি দেখে ফেলেন। একটু পরই ছাগলের মালিক ওমর সিং তার ছাগল দেখতে না পেরে আশপাশে জানতে চাইলে ওই পথচারী বিষয়টি জানান। এসময় ওমর সিং একটি মোটরসাইকেলে করে দ্রুত খোঁজতে বের হোন। একপর্যায়ে কাকরকান্দি এলাকায় গিয়ে রাস্তায় চলন্ত ওই সিএনজিটির দেখা পান।
পরে আশপাশের লোকজন নিয়ে আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ চোর ও সিএনজিসহ ছাগলটি উদ্ধার করে।নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...