
নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার নতুন কমিটি গঠন। ‘ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে শহরের পঞ্চ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর কানফারেন্স রুমে এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমদ এর সঞ্চালনায় নবগঠিত জেলা কমিটির “শপথ গ্রহণ অনুষ্ঠান ২০২৫” অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের জন্য ঘোষিত এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাব্বির আহমদ।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান সাঈদ,সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রাকিব, দাওয়াহ সম্পাদক শাকিল হোসাইন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাজেদুল ইসলাম,প্রকাশনা ও দফতর সম্পাদক জুনাইদ আহমদ,অর্থ ও কল্যাণ সম্পাদক নাহিদ হাসান, বিশ্ববিদ্যালয় সম্পাদক রবিউল আলম,কওমী মাদরাসা সম্পাদক আবু- সাঈদ,আলিয়া মাদরাসা সম্পাদকঃ আশিকুল ইসলাম,স্কুল ও কলেজ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুস্তাকিম বিল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য শামীম হাসান।
নতুন কমিটির নেতৃত্বে আগামী এক বছর ইসলামী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলা শাখা তাদের কার্যক্রম পরিচালনা করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...