
মো.তাসলিম উদ্দিন সরাইলঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা সদর ইউনিয়ন শাখার আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার
(২৩ জানুয়ারি) বিকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. এনাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এড. মনিরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিনপ্রমূখ।
উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য, নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায়,এসময় বক্তারা বলেন, গত ১৫টি বছর আমরা আপনাদের মাঝে খোলা আকাশের নিচে শীতবস্ত্র বিতরণ করতে পারিনি।জামায়াতে ইসলাম মানুষের কল্যাণে কাজ করে থাকে।চলমান তীব্র শীতে অসহায় শীতার্তদের কথা চিন্তা করে জামায়াতে ইসলাম দেশব্যাপী শীতবস্ত বিতরণ করছে।
সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক সমাজ বিনির্মাণে দলটি সর্বদা সচেষ্ট।জামায়াতে ইসলামী মানুষের পারলৌকিক মুক্তি ও জাগতিক কল্যাণের জন্য দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। অপরাপর রাজনৈতিক দলগুলোও মানুষের কল্যাণ ও মুক্তির কথা বলে জনগণের রায় প্রার্থনা করে।
কিন্তু ভোট নেওয়ার পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। মূলত, যারা দেশ, জাতি জনগণের জন্য কাজ করতে চান নির্বাচনে তাদের পক্ষে রায় দেওয়া উচিত। এ ক্ষেত্রে জামায়াতই গণমানুষের কাছে পরীক্ষিত শক্তি। আমরা আগামীতে সকল নির্বাচনে প্রার্থী দেবো।কারণ, আমরা আর কখনো জালিম,অসৎ, দুঃশ্চরিত্র,চাঁদাবাজ,টেন্ডারবাজসহ অপরাধীদের সমর্থন দেব না।
বক্তারা বলেন, আগামীতে রাষ্ট্রের সকল পর্যায়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করে দেশ ও জাতির সেবা করার সুযোগ দিতে সকলের প্রতি আহ্বান জানান। মানবিক এই কর্মসূচি অব্যাহত থাকবে। পরে অতিথিবৃন্দ দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতের চাদর বিতরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...