
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে সাইম (১০) নামে এক শিশুর জিব কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
গত শুক্রবার (২১ জুন) উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সাইম ওই এলাকার মালেক মিয়ার ছেলে। জিবে ৮টি সেলাই দেওয়া হয়েছে।অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে শিশুটি।
শিশুটির চাচা অলেক মিয়া ও জাকির হোসেন অভিযোগ করে বলেন,প্রতিবেশী কাউসার মিয়ার সঙ্গে সীমানা নিয়ে গত এক বছর ধরে বিরোধ চলছিল মালেক মিয়ার পরিবারের।
গত শুক্রবার সকালে কাউসার মিয়া বিরোধপূর্ণ জায়গার সীমানা খুঁটি তুলে অনত্র বসিয়ে দেন।তা দেখে ফেলেন মালেক মিয়ার ছেলে শিশু সাইম। সে তার বাড়িতে গিয়ে তার পরিবারে ঘটনাটি খুলে বলেন।
তার কিছুক্ষণ পর বিষয়টি জানতে পেরে সাইমকে খুঁজতে থাকেন কাউসার। এক পর্যায়ে সাইম বাড়ি থেকে বের হলে তার ওপর দা-লাঠি নিয়ে হামলা করেন কাউসার মিয়া ও তার লোকজনেরা। পরবর্তীতে সাইমকে বেদম প্রহার করে তার জিবে ছুরি ঢুকিয়ে দেয়।
তার ঠোঁটও কেটে ফেলার চেষ্টা করেন।এতে সে গুরুতর আহত হয়ে পড়ে।পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
নাটঘর ইউপি’র চেয়ারম্যান মো.আক্তারুজ্জান বলেন,এমন একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে আমি জেনেছি।অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া উচিত।
নবীনগর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা সজল কাম্তি দাস বলেন, শিশুটি জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।অপরাধী কাউসারকে গ্রেফতার করা হয়েছে।তার পরিবার থেকে লিখিত অভিযোগ হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...