
মোঃ তাসলিম উদ্দিন, সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নানা কর্মসুচি ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলটির জাতীয় পতাকা উত্তোলন, র্যালী কেককাটা ও দোয়া মাহফিল আলোচনা সভা করা হয়।
সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শের আলম মিয়া,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা, রোকেয়া বেগম, এড. মো. জয়নাল উদ্দিন জয়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা এড. মো. আব্দুর রাশেদ,উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মনতু, মো. মোস্তাফিজুর রহমান,
আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ঠাকুর, জেলা পরিষদ সদস্য মো.পায়েল হোসেন মৃধা, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন,সরাইল সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. কায়কোবাদ,সাধারণ সম্পাদক মো.বিল্লাল মিয়া সহ আওয়ামী লীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন শেষে র্যালি সহকারে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...