মৌলভীবাজারে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ , ২৩ জুন ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নানা আয়োজনে মধ্য দিয়ে মৌলভীবাজারে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা সভাপতি নেছার আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি) প্রমুখ।

আলোচনা সভায় আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে নেতাকর্মীরা র‌্যালি ও কেককাটেন।