নড়াইলে পৌরসভার পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নড়াইলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে (৯ এপ্রিল) শহরের আলাদাতপুরের মেয়রের বাসভবনের সামনে অসহায় দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন স্থানের জনগণ উপস্থিত ছিলেন।

এর আগে নড়াইল পৌরসভায় ৪৬২১ জন কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাউল দেয়া হয়।

এছাড়াও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা পৌরসভার মাছিমদিয়া গ্রামের সমীর কুমার নন্দীর মেয়ে মলি রানী নন্দীকে সেলাই মেশিন ও পঙ্গু একজনকে হুইলচেয়ার বিতরণ করেন।

নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন,গত ২-৩ দিন ধরে নড়াইল পৌরসভা কার্ড ধারী অসহায় দুস্থদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। কার্ডের বাইরে ও অনেক লোক সাহায্যের আবেদন করলে আমি তাদেরকেও ১০ কেজি করে চাল দিয়েছি।

এছাড়াও কয়েক হাজার অসহায় দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেছি।এবং দুইজন কে হুইল চেয়ার ও সেলাই মেশিন দিতে পেরেছি।