মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- ফাইল

মৌলভীবাজারে দ্রুত গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মুফাসসিলমিয়া আসে নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে শহরের কাঁচা বাজারের পাশে সেমকো সিএনজি স্টেশনের সম্মুখে এই ঘটনাটি ঘটে।

নিহত মফজ্জিল মিয়া মৌলভীবাজার সদর উপজেলার কোনপুর ইউনিয়নের ভঁদগাঁও গ্রামের মৃত মতলিব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সেমকো এলপিজি পাম্পের সামনের রাস্তা দিয়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গামী মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম নিশ্চিত করে জানান মোটরসাইকেলটি থানায় আটক রয়েছে।