মো.তাসলিম উদ্দিনের ঈদের শুভেচ্ছাবানী

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

আসসালামু আলাইকুম,ঈদ মোবারক।ঈদ মানে খুশি আর আনন্দ ভুলিয়ে সকল বিভেদ দ্বন্দ্ব ষত দুঃখ,ভয় মুছে দিতে ঈদ হোক সকলের আলোকিত জীবন।ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া।

মানুষের পাশে থেকে সহযোগী হয়ে। বৃহত্তের সাথে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা।মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল- ফিতর উপলক্ষে সরাইল উপজেলাবাসীও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকও উপজেলার সকল মুসলমানকে জানাই আগাম ঈদের শুভেচ্ছা।

ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূণর্তা দান করুন এই দোয়া করি।ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ ।পৃথিবীতে নেমে আসুক শান্তির দূত ঘরে ঘরে জেগে উঠুক সুখ পাখিরা৷মুছে যাক অসহায়ের দুঃখ ব্যথা৷ অম্লান থাকুক তার সারা জীবনের আনন্দ।

পবিত্র ঈদ গরিব-ধনী ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল দাঙ্গা,  পাপাচার মুছে দিয়ে নতুন ভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়।

বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়।সেই সাথে সফলতার শুভ প্রত্যায়ে সবাইকে জানাই আগাম ঈদের শুভেচ্ছা।

সৌজন্যে:-মো.তাসলিম উদ্দিন সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক