ত্রিশালে ভোট বর্জনে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ , ৫ জানুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ময়মনসিংহের ত্রিশালে ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের ডামী নির্বাচনের ভোট বর্জনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল ও তাতীদল।

শুক্রবার বিকেলে ত্রিশাল বাজারের জামে মসজিদ রোডে বিক্ষোভ মিছিল করে উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল ও তাতীদল নেতৃবৃন্দ।

এ সময় বিক্ষোভ মিছিলটির নেতৃত্বদেন উপজেলা যুবনেতা শাহ মো: শাহাবুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আজহারুল ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম পারভেজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ রনি, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা তাতী দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সরকার,সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ, সদস্য সচিব এনামুল হক প্রমূখ।

বিক্ষোভে নেতৃবৃন্দ আগামী জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের ডামী নির্বাচনের ভোট বর্জনে সাধারন জনগনকে আহবান জানান।