
নাশকতার মামলায় এক মাসের বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য দুলাল হোসেন। শুক্রবার (৫ জানুয়ারি) চরম কষ্টে থাকা চন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট গ্রামে দুলালের বাড়িতে গিয়ে তাঁর মা আছিয়া বেগমের (৭২) হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবীরা। একইদিন সকালে কারাবন্দী জেলা প্রচার দলের সদস্য মোহাম্মদ আলী সাজিদের হাট নওগাঁর বাড়িতে গিয়ে তার মা শাহানাজ বেগমের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবীরা।
দুলাল হোসেন ও সাজিদের মতো নওগাঁর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীর অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে নিয়েছেন কানাডা প্রবাসী ও সাবেক ছাত্রনেতা আব্দুল মোহায়মেন (অন্টু)। সাবেক এই ছাত্রনেতার আর্থিক সহযোগিতায় নওগাঁ সদর উপজেলায় রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সমাগ্রী পৌঁছে দিচ্ছেন স্থানীয় একদল স্বেচ্ছাসেবী।
আজ শুক্রবার সকালে নওগাঁ পৌরসভার কালিতলা ও সুলতানপুর এলাকা এবং চন্ডীপুর ইউনিয়নের রাজনৈতিক মামলায় ও নির্যাতিত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীর বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবীরা খাদ্য সহায়তা পৌঁছে দেন। এর আগে গত তিন দিনে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০০ নেতাকর্মীর অসহায় পরিবারকে সাবেক ছাত্রনেতা মোহায়মেনের পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
নওগাঁ জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক খন্দকার মোঃ রাসেলুজ্জামান (সিম) জানান, প্রতিটি পরিবারে তিন সপ্তাহের জন্য খাদ্যসামগ্রী উপহার দেওয়া হচ্ছে। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও অসহায় বিএনপি নেতাকর্মীর পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল, ৫ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু, ১কেজি মসুরের ডাল ও এক প্যাকেট করে লবন খাদ্য সহায়তা পৌঁছে দেন। স্বেচ্ছাসেবী নওগাঁ জেলা ছাত্রদলের সহ সাংগাঠনিক সম্পাদক শাহাজান বাদশা জানান,এ পর্যন্ত বিএনপি ও সহযোগি সংগঠনের একশ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
কানাডা প্রবাসী আব্দুল মোহায়মেন (অন্তু) নওগাঁ শহরের কালিতলা এলাকার বাসিন্দা গত এক যুগেরও বেশি সময় ধরে কানাডায় অবস্থান করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটের সদস্য কানাডা প্রবাসী আব্দুল মোহায়মেন বলেন, নওগাঁয় করোনার সময়ে টানা ৩ বছর ও রমজান মাস ধরে নওগাঁর দারিদ্র মানুষকে (১ সপ্তাহের খাবার) এবং বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট মানুষকে জেলার অনেক নেতার মাধ্যমে সহযোগিতা করেছেন, ঈদের সময়ও অনেক পরিবারের কাছে ঈদ সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিয়েছেন। এছাড়াও বাবা মার নামীয় ( ময়েজ উদ্দিন ও রোকেয়া বেগম) ফাউন্ডেশন এর মাধ্যমে বিভিন্ন সময়ে (০৩ দিনব্যাপী) বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ সরবরাহ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...