
সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে গোলযোগের জেরে আরিফ হোসেন (৮) নামের নিজের শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছেন বাবা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক বাবা ইয়াসিন আলী গাজীকে গ্রেফতার করেছে।
আরিফ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গুচ্ছ গ্রামের ইয়াসিন আলী গাজীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, ঘাতক ইয়াসিন আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। তার নামে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রীর সঙ্গে প্রায় ইয়াসিনের ঝগড়া হতো। এক সপ্তাহ আগে ইয়াসিন গাজীর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এ ঘটনার পর তার স্ত্রী শিশু সন্তান আরিফকে নিয়ে তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যায়। বৃহস্পতিবার বিকালে ইয়াসিন আলী গাজী শ্বশুরবাড়ি যেয়ে তার শিশু সন্তান আরিফকে ধলবাড়িয়া গুচ্ছ গ্রামে তার বাড়িতে নিয়ে আসে। রাতে সে তার শিশু সন্তান আরিফ হোসেনকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাবা ইয়াসিন আলী গাজীকে আটক করেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে খাবার তুলে...
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে...
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প