ভরি প্রতি স্বর্ণের দাম কমলো ১ হাজার ১৬৬ টাকা

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

চারদিনের ব্যবধানে ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ৯৭ হাজার ৪৪ টাকা (প্রতি ভরি)। এতদিন যা ছিল ৯৮ হাজার ২১১ টাকা।