আলুর আবাদে সুষম সার ব্যবহারে কালাইয়ে কৃষক সমাবেশ

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

‘বাঁচলে কৃষক বাঁচাবে দেশ, উন্নয়নের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটের কালাইয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী মৌসুমে আলুর আবাদে সুষম সার ব্যবহার নিশ্চিত করতে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে প্রায় ৫০০জন প্রান্তিক কৃষকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে বৃষ্টির কারণে উপজেলার বালাইট মাঠের পরিবর্তে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক মোছা. রাহেলা পারভীনের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এছাড়া বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বাবু মুনিশ চৌধুরী, আহম্মেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর, জেলা পরিষদের সদস্য রত্না রশিদসহ প্রায় পাঁচ শতাধিক প্রান্তিক কৃষক।