
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরাসা-লালপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আল-আমীন (৩৮) নামের এক কাতার প্রবাসী নিহত হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল-আমিনের মৃত্যু হয়৷
এর আগে বিকেলে ৪টার দিকে বটতলী বাজারের নাটাই কবরস্থানের দেয়ালের সঙ্গে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কায় আল-আমীন গুরুত্ব ভাবে আহত হয়। আল-আমীন নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের পশ্চিম পাড়ার বদলের বাড়ির সরুজ মিয়ার ছেলে৷
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন আল-আমীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে আল-আমীন বটতলী বাজার থেকে মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরে দিকে আসছিল। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নাটাই কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুত্ব ভাবে আহত হয়।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আল-আমীনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে ও আল-আমীনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশের প্রস্তুতি চলছে। তবে মৃত্যুর ব্যাপারে এখনও কোন অভিযোগ পাইনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...