​পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: 8:57 pm , 17 November 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 4 hours আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শার্শা উপজেলা এবং বেনাপোল পৌর যুবদল।

​সাম্প্রতিক নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকাল ৪টায় বেনাপোলে আয়োজিত এই কর্মসূচিতে যুবদলের শত শত নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রাজপথে স্লোগানে মুখরিত এই মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। মিছিলটি বেনাপোল বাজারস্থ “রহমান চেম্বার” হতে শুরু করে বেনাপোল চেকপোষ্টে নির্মিত সভামঞ্চে গিয়ে শেষ হয়।

​দেশের শান্তি বিনষ্টকারী যেকোনো ধরনের পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে যুবদল সবসময় সতর্ক ও সোচ্চার রয়েছে। সমাবেশে বক্তারা যেকোনো চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোরহস্তে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে যশোর জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ বলেন, সারা দেশের বিভিন্ন জায়গায় পলাতকরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এবং গোপালগঞ্জে সরকারি সম্পদ ভাঙচুর করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।

৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ স্বাভাবিক রাখতে এবং প্রতিশোধপরায়ণ না হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী যশোরসহ সারা দেশে বিএনপি বিভিন্ন স্থাপনা এবং পলাতকদের জানমালের সুরক্ষা দিয়েছে। তিনি স্পষ্টভাবে জানান যে তাদের এই নমনীয়তা কোনো দুর্বলতা নয়। এই ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না করলে যুবদল রাজপথে তাদের শক্তভাবে মোকাবিলা ও প্রতিহত করবে।

তিনি উল্লেখ করেন যে, খুনি হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই এবং বাংলাদেশে ফিরলে তাকে প্রচলিত আইনে ফাঁসির মুখোমুখি হতে হবে। বিদেশে বসে তারা উসকে দিয়ে দেশে বোমাবাজি বা গাড়ি পোড়ানোর নির্দেশ দিচ্ছে। সাধারণ ও নিরীহ আওয়ামী লীগের কর্মীদের প্রতি এই ধরনের উসকানিতে কান না দেওয়ার আহ্বান জানান তিনি প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সবসময় ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রশাসনকে সহযোগিতা করবে।

বেনাপোল, শার্শা ও যশোরকে কেউ যেন অস্থিতিশীল করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের পাড়ায় পাড়ায় সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দেন।

এর আগে ​শার্শা যুবদল আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের পতনের পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করছে।

পতিত ফ্যাসিবাদী চক্র সারা দেশে বিভিন্ন ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি বিঘ্নিত করার এবং বাংলাদেশকে হুমকির মুখে ফেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। ​আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান এবং সবার সহাবস্থানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান।

সাধারণ ও শান্তিপ্রিয় আওয়ামী লীগ কর্মীদের কোনো রকম বিরক্ত বা আঘাত করার ইচ্ছে আমাদের নেই। জনাব তারেক রহমান কোনো রাতের ভোট বা বিনা ভোটের প্রধানমন্ত্রী নন, বরং জনগণের প্রত্যক্ষ রায়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যারা দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের জবাবদিহি করতে হবে এবং এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।

যশোর জেলা যুবদল যুগ্ম-আহবায়ক এবং শার্শা উপজেলা সদস্য সচিব এবং বেনাপোল পৌর মেয়র পদপ্রার্থী মো.ইমদাদুল হক ইমদাদ বলেন, যারা বেনাপোলকে অস্থিতিশীল করতে চান, তাদের সেই উদ্দেশ্য কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে।

বেনাপোল পৌর যুবদল আহবায়ক মফিজুর রহমান বাবু বলেন, বেনাপোল ও শার্শায় সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ডে জড়িত হলে রাজপথে তা প্রতিহত করা হবে। এছাড়া যুবসমাজকে বিভ্রান্ত করার যেকোনো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও তিনি উচ্চারণ করেন।

যশোর জেলা যুবদল যুগ্ম-আহবায়ক নাজমুল হোসেন বাবুল বলেন, সারা বাংলাদেশে পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে পার্শ্ববর্তী দেশের মদদে পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালানো হচ্ছে।
​এই ধরনের কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করার জন্য তিনি হুশিয়ারি উচ্চারণ করেন এবং জানান যে, অন্যথায় তাদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

​যশোর জেলা যুবদলের আহ্বায়ক আনসারুল হক রানা তাঁর বক্তব্যে বলেন, গত কয়েকদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ১০-২০ জনের খণ্ড খণ্ড মিছিল করার চেষ্টা করছে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বোমা হামলা চালাচ্ছে। বেনাপোলের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করার চেষ্টা করা হলে জাতীয়তাবাদী যুবদল ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

গোপালগঞ্জের কথা চিন্তা করে যশোরে বা এ অঞ্চলে যদি কেউ কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। জাতীয়তাবাদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুকের বাড়ির সামনে বোমা হামলা করা হয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিক্ষোভ সমাবেশের আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন বেনাপোল পৌরযুবদল সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু।

মন্তব্য লিখুন

আরও খবর