
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় কমলগঞ্জ জেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর এবং মাওলানা শায়েখ নূরুল মুত্তাকিম জুনাইদ মাধবপুরী।
ইকরাউল কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও লন্ডন প্রবাসী আলহাজ্ব নুরুল ইসলাম ফটিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ ইকবাল হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু ও সাংবাদিক মোঃ আব্দুস সালামসহ অন্যান্য অতিথি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মুন্নি আক্তার। সে পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল লাভ করে। দ্বিতীয় স্থান অর্জনকারী হাজী উস্তার আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের তাহুরা আফরোজ পায় একটি স্ট্যান্ড ফ্যান। তৃতীয় স্থান অর্জনকারী বিএএফ শাহীন কলেজ, শমশেরনগরের আব্দুল ওয়াহীন পায় একটি বুক সেলফ।
আয়োজকদের এ উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করা, মেধার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে...
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ;...
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী...
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও...
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার পরিদর্শন সেনা...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও...
নালিতাবাড়ীতে বেশি দামে বোরো বীজধান বিক্রির দায়ে জরিমানা
নালিতাবাড়ীতে বেশি দামে বোরো বীজধান বিক্রির...