লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার পরিদর্শন সেনা কর্মকর্তার

প্রকাশিত: 4:56 pm , 17 November 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 1 hour আগে
ছবি- কালের বিবর্তন।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার ইসলামাবাদ প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের জেডএসও।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পরিদর্শনকালে তিনি বিহারের ভিক্ষুসংঘ, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।

এ সময় উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়কালে সেনা কর্মকর্তা বলেন, পার্বত্য অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপনে স্থানীয় জনগণের পাশে থাকার বিষয়েও তিনি আশ্বাস দেন।

এ সময় বিহারের ভিক্ষুসংঘ, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর