পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত

প্রকাশিত: 7:01 pm , 17 November 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 12 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

খুলনার পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা (পিএল) জব্দ করে শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার সোলাদানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশ ও পাইকগাছা থানা পুলিশ, খুলনা।

অভিযানকালে জব্দ করা আনুমানিক ৪ লাখ চিংড়ির পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।

প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য লিখুন

আরও খবর