
মো.সাহিদুল ইসলাম শাহীন:- “ক্ষমতা নয়, সেবায় আমার লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল পৌরসভা এলাকার পরিবেশ রক্ষায় এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। “পরিষ্কার নদী, সুন্দর বেনাপোল” গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক কর্মসূচি হিসেবে হাকর নদী থেকে কচুরিপানা অপসারণের উদ্যোগ গ্রহণ করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।
এলাকার জলাবদ্ধতা নিরসন, নৌপথের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পরিবেশের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির বিবরণ:
তারিখ: ১৮ই নভেম্বর (বুধবার)
সময়: সকাল ৭:৩০ ঘটিকায়
স্থান: পুরাতন সাঁকো, বাহাদুরপুর রোড, বেনাপোল
উক্ত সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় রয়েছে বেনাপোল ক্রীড়া একাডেমি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন জনকল্যাণমূলক উদ্যোগ বেনাপোলের পরিবেশ রক্ষায় এবং যুবসমাজকে সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ধারিত দিনে হাকর নদী কচুরিপানা মুক্ত করতে আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে ৬৬ শিক্ষার্থীর অংশগ্রহণে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ...
কমলগঞ্জে ৬৬ শিক্ষার্থীর অংশগ্রহণে ইকরাউল কোরআন...
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে...
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ;...
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী...
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও...
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার পরিদর্শন সেনা...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও...